মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ১২৬ নং পূর্ব কাশিমাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার (১৮ ডিসেম্বর’২৪) সকাল ১০ টায় উত্তরণের আয়োজনে দাতা সংস্থা এডুকোর আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শিশুশ্রম নিরসন বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উত্তরণের সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তােরর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়েনর ৭নং ওয়ার্ড মেম্বর মোঃ শাহাবুদ্দিন সানা এবং ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বর হোসনেয়ারা পারভীন রেনু। এ সময় উত্তরণ কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মোঃ আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ব্রীজ স্কুলের শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও কর্মমালিকগণ উপস্থিত ছিলেন।

উক্ত মুক্ত আলোচনায় উপস্থিত সকল অংশগ্রহণকারী উত্তরণ ও এডুকো বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা বলেন যে, এই শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শ্রমজীবি শিশুদের শিক্ষা গ্রহণ ও কারিগরি প্রশিক্ষণ এর সুযোগ করে দেওয়ায় এই এলাকার অনেক হতদরিদ্র পরিবারের অনেক উপকার হয়েছে। কারিগরি প্রশিক্ষণ পেয়ে ঐ সকল শিশুরা কিছু আয় করে পরিবারকে সহায়তা করতে পারছে। এর পাশাপাশি আরও বলেন এই ৪ টি বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার,স্কুল ড্রেস ও উপবৃত্তির ব্যবস্থা করলে ভালো হত। যে সকল শিশুরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের প্রশিক্ষণ শেষে কাজ করার জন্য কিছু উপকরণ প্রদান করা ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!