বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

কুয়াশা ও রোদের হাতছানি! কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

কুয়াশা ও রোদের হাতছানি!
কবি তানভীর আহমেদ

কুয়াশার সাথে কবির ভঙ্গুর সংসার,
ধূসর আকাশে ভেসে থাকা একান্ত আদর!
ম্লান আলোয় ঘেরা সেই শীতল প্রহর,
কবির মনে বাঁধে নীরব অন্তর!

রোদ আসে, মিষ্টি হেসে,
দুষ্টু উঁকি দেয় জানালার ফাঁকে!
পরকীয়া প্রেমে জড়ায় সে—
কুয়াশার শীতলতায় গলে গলে থাকে!

তবু রোদ জানে সুর্য তার ঘর,
তার উষ্ণতায় জেগে ওঠে প্রহর!
মায়ায় বাঁধা সংসারের টানে,
রোদ ফিরে যায় সুর্যেরই পাশে!

কবি দেখে, ভাবে—
রোদ কি প্রেম, নাকি প্রতারণা?
কুয়াশার শীতলতা রোদের উষ্ণতা,
সবটুকুই মোহ নাকি মায়া?

রোদ চায় কবির প্রেম,
আবার টানে সুর্যের তাপ!
দুই প্রেমিকের দুই চাওয়া,
যায়না তাতে কিছুই পাওয়া!

কবি একাকী অঙ্ক কসে,
দ্বিধাদ্বন্দে বসে মুচকি হাসে!
কুয়াশার স্নিগ্ধতা, রোদের কায়া,
একটুখানি সত্য, একটুখানি মায়া!!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!