বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি!

কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় দ্য কার্টার সেন্টারের আয়োজনে তথ্য অধিকার আইনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন এর তত্ত্বাবধানে সততা সংঘের সদস্য, পরামর্শক কাউন্সিল সদস্য, কলেজ শিক্ষার্থী, কলেজ শিক্ষক ও উপজেলা দুপ্রক সদস্যদের সচেতন করতে এ সচেতনতা ওরিয়েন্টেশন। কলেজের অধ্যক্ষ মুহা. আজমল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। ওরিয়েন্টেশনে মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন কতটুকু ভূমিকা রাখতে পারে, সুশাসন নিশ্চিত এবং নাগরিক হিসেবে সর্বোচ্চ দায়িত্বশীল অবস্থা নিশ্চিত করতে আইনী আলোচনা ও হাতেকলমে শেখানো করা হয়। এসময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সচেতনা কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও এক অংশের প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুন নাহার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!