সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরা থেকে দুবলার চরের রাস মেলায় গেলেন পূণ্যার্থীরা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন পূণ্যার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ‘২৪) সকাল থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে এই অনুমতি দেয়া হয়। দুপুর দুটো পর্যন্ত ৪২৪ জন পূণ্যার্থী দুবলায় গমন করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএ হাসানুজ্জামান জানান, ১৫ ও ১৬ তারিখ দুবলার চরে রাসমেলায় অংশ নিতে পূণ্যার্থীরা যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বন বিভাগের টহল রয়েছে। এসব পূণ্যার্থীরা আজ প্রবেশ করবেন ও আগামী ১৬ নভেম্বর ফিরে আসবেন।

১৪ নভেম্বর সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে পূণ্যার্থী বহনকারী ট্রলারে কোনো প্রকার অবৈধ মালামাল আছে কি না সেখানে অভিযান পরিচালনাসহ সনাতন ধর্মাবলম্বীগণদের জাতীয় পরিচয়পত্র যঁাচাই, বাছাই করে অনুমতি দেওয়া হয়েছে।

তবে আশাশুনি উপজেলার মৃত রাজাউল্লা সরদারের ছেলে মোঃ জিল্লুর রহমান(৪৪), সাতক্ষীরা সদরের মৃত জাহাঙ্গীর কবিরের ছেলে কাজী ইসমাইল হোসেন(২৬) সাতক্ষীরা শহরের কুকরালী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ আতিকুর রহমান(২৭) ইসলাম ধর্মালম্বী হওয়ায় তাদেরকে ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী ছাড়া মুসলিম ধর্মবলম্বীদের কোনো ভাবেই রাস পূজায় যাওয়ার সুযোগ নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!