বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর’২৪) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা থানার নবাগত ওসি (তদন্ত) নুর মোহাম্মদ ও দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তরিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের সদস্য বৃন্দ, দরদি সংগঠনের সাবেক সভাপতি সাদিক, দেবহাটা বৈষম্য ছাত্র আন্দোলনের সমম্বয়ক রাকিবুল ইসলাম, যুব ফোরামের সুমাইয়া পারভীন, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সফল আত্নকর্মী আনোয়ারুল ইসলাম, গাউছে হাদী ও শিরিনা আক্তার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!