শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

সাতক্ষীরায় পৌর কাউন্সিলর কালু’র উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৪৯ বার পড়া হয়েছে

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২০) বিকাল ০৪টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর ঈদগাহ মাঠে মাদ্রাসা সুপার মাওলানা মতিউর রহমান সিরাজী’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। প্রধান অতিথির বক্তব্যে পৌর কাউন্সিলর কালু বলেন,“জননেত্রী শেখ হাসিনা বলেছেন শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিতে পারে। তাই করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই স্লোগানে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার ওয়ার্ডের মানুষদের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ উদ্যোগ নিয়েছি। আমি ব্যক্তিগত উদ্যোগে আমার ওয়ার্ডের সকল মানুষকে করোনা মুক্ত রাখতে চাই। “করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় বিষয়ে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করছি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল ইসলাম, আবুল হোসেন, খাদেমুল ইসলাম, শরিফুল ইসলাম, বাবু, আব্দুর রশিদ, আব্দুল আলিম ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর এলাকার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!