মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলার দ্বিতীয় দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের আয়োজনে ১০দিন ব্যাপী বৃক্ষ মেলার ২য়দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর’২৪) সন্ধ্যায় চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও তরুনদলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় চাঁচাই ফুটবল মাঠে বৃক্ষ মেলার ২য়দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপির সাবেক সফল চেয়ারম্যান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্র, বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান মাসুদুর রহমান সাগর।

বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, যুগ্ম আহবায়ক প্রভাষক রেজাউল করিম, কামরুজ্জামান হাবিব, ইদ্রীস আলী সরদার, রেজাউল করিম, মোস্তফা মাহমুদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাবু, আব্দুস সালাম সরদার, মহানগর ছাত্রদলের নেতা জাফর ইকবল বাবু, শিক্ষক জাহিদ আলম, দোলন মোল্লা, আশরাফুল ইসলাম, সুমন, জাহিদ, গিয়াস উদ্দিন, প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, এবার ৬ষ্টতম বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ১৫ টি বৃক্ষের স্টলসহ ১”শটি স্টল শোভা পেয়েছে। প্রতিদিনে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নামি-দামি শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!