বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটু”ক্তির প্রতি”বাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজিপির সাংসদ নিতেশ নারায়ন রানে কর্তৃক রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর ‘২৪) বিকাল ৪ টায় বংশিপুরে নবী প্রেমিক তৌহিদী জনতা, সোনার মোড়ে সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশন ও মৌতলা বাসস্ট্যান্ডে হেরার জ্যোতি ইসলামি যুব সংঘ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শত শত ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও ছাত্রদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি জিয়াউর রহমান, আব্দুল ওহাব, মাওলানা মোস্তফা কামাল, সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আলীম ফারুকী, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম, হেরার জ্যোতি ইসলামি যুব সংঘের রফিকুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,গত আগস্ট মাসে রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদেরকে গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তরা আরো বলেন,ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) -এর বিরুদ্ধে কটুক্তি করে, বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।

একই প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় শুক্রবার বিকেলে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!