শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণকালে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৮৯ বার পড়া হয়েছে
‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে কৃষিসহ ১১৫টি ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা ভাবেন বলেই দেশের ৮ লক্ষ গৃহহীন মানুষকে ঘর, কৃষকদের সার বীজসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য সকলকে সজাগ ও সতর্ক হতে হবে এবং করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৫৯০ জন কৃষককে প্রণোদনা ও ৬২০ জন কৃষককে পুনর্বাসন কৃষি সহায়তা দেওয়া হয়। রবি ২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, টমেটো ও মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় পৌরসভা ও ইউনিয়ন ওয়ারী বিতরণের জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ চাষীর মধ্যে ৭০ জন সরিষা চাষীকে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ১৮০ জন গম চাষীকে প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ৪০ জন সূর্যমুখী চাষীকে প্রত্যেককে ১ কেজি সুর্যমুখী বীজ, ১৪০ জন টমেটো চাষীকে ৫০ গ্রাম টমেটো বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০০ জন মরিচ চাষীকে প্রত্যেককে ৩০০ গ্রাম মরিচ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, রবি/২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, টমেটো ও মরিচ চাষে প্রণোদনার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা ও অনুদান দেওয়া হয়।’
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লবনী সরকার, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, উপসহকারি কৃষি অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি অফিসার অমল ব্যানার্জী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!