বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের ১০ম মৃত্যু বার্ষিকী পালন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন বাংলা স্যার খ্যাত অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট-২৪) বেলা ১১ টায় মরহুমের কবর জিয়ারত ও সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কৃষি ব্যাংকের ম্যানেজার (সাবেক) শেখ হাবিবুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা (তমিজউদ্দীনের জামাতা) রবিউল ইসলাম মুকুল, নলতা আলিম মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দীন, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, থানা মসজিদের ঈমাম মাওঃ ফারুক হুসাইন, প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সদস্য শেখ লুৎফর রহমান, শেখ আব্দুল করিম মামুন হাসান, জাহাঙ্গীর হোসেন, শেখ নাজমুল হোসেন, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, কবি আলী সোহারাব, কাজী রাফাত হোসেন প্রমুখ।

বক্তাগন বলেন জীবদ্দশায় তিনি একাধারে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন ও রূপকার ছিলেন। এই গুণী মানুষটির ১৯ আগস্ট মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরেও দশম মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত, স্মৃতিচারণ সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে সাথে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু এই মানুষটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো জান্নাতের উচ্চ মাকাম দান করেন এই কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল গফুর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!