শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

অসুস্থ রাকিবের পাশে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৮১ বার পড়া হয়েছে

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতদরিদ্র পরিবারের শিশু রাকিবকে চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ জানিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি কারো নজরে না আটকালেও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মানবিক যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর চোখ এড়ায়নি খবরটি। তিনি নিজে সার্বক্ষণিক শিশুটির খোঁজ খবর নিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা বদ্দিপুর কলোনিতে শিশু রাকিবের বাড়িতে গিয়ে চিকিৎসা খরচের জন্য সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে ৭ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় সৈয়দ আমিনুর রহমান বাবু ৬ বছরের এই শিশুটির সাথে কিছু সময় খেলাধুলাও করেন। এসময় উপস্থিত ছিলেন এসএম আশরাফুল ইসলাম, আব্দুর রহমান, মাসুদ আলী ও ইব্রাহিম খলিল।

শিশুটির মা জানায়, ‘বিগত ৪ মাস পুর্বে রাকিব হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। সাথে কাশি ও রক্ত বমি শুরু হতে থাকে। তাকে স্থানীয় ডাক্তার দেখানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলতে থাকলেও কর্তব্যরত ডাক্তার রোগ নির্ণয় ব্যর্থ হয় এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন টেস্টের মাধ্যমে রাকিবের বুকের বা পাশ হৃদ যন্রের নিচে একটি টিউমারের অবস্থান লক্ষ্য করেন, যা এত কম বয়সী শিশুদের মাঝে বিরল। ডাক্তাররা জানান, দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা না করলে টিউমারটি বড় হয়ে শিশুটির প্রাণের সংশয় হতে পারে। পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাটি শুনে বিভিন পত্র পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিশু রাকিবুলের সুচিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!