শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের নিউমার্কেট এলাকায় শহীদ আলাউদ্দীন চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়। 

সংগঠনটির জেলা সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতিমন্ডলীর সভাপতি সুধাংশু শেখর সরকার, সদর উপজেলা সাধারন সম্পাদক নিত্যনন্দ আমিন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা ওয়াকার্াস পার্টির সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু, জাসদ নেতা ইদ্রিস আলী, যুব ঐক্যপরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ সাধু প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অসংখ্য নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার নির্বিকার। বক্তারা এ সময় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!