সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী

দেবহাটার চারকুনীতে বরোপিট খননে সুফল পাওয়ায় কৃষি কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় খননকৃত বরোপিট (গ) খনন পরবর্তী সফলতা পাওয়ায় উপকারভোগী কৃষক-কৃষানীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে’২৪) বেলা ১টায় উপজেলা চারকুনী বাজারে স্থানীয় কৃষকদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়ে। এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি ও উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ইসমাইল গাজী।

বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় কৃষক আলতাফ হোসেন। উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারহানা পারভীন মুক্তি, উপ-সহকারী কৃষি অফিসার আহম্মদ সাঈদ ও আলাউর রহমান, স্থানীয় কৃষক-কৃষানীরা।

এসময় বোরো আবাদের লক্ষ্যে বরোপিট খননের মাধ্যমে নোড়া-চারকুনী এলাকার ৪৫১ বিঘা জমি ধান চাষ হয়েছে। উৎপাদিত হয়েছে ৭০৮৮ বস্তা ধান, মোট ১০ হাজার ৬৩২ কেজি ধান। যার বাজার মূল্য ১,৩৬,৮০০০ টাকা। আর ধানের বিচুলী হয়েছে ৬৮৪ কাউন, যার বাজার মূল্য ১০,৫০,৪৮০০ টাকা।
উল্লেখ্য যে, খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় (অর্থায়নে) বোরো আবাদের লক্ষ্যে অপরিকল্পিত ঘেরে পানি নিষ্কাশন নালা (বরো-পিট) খনন কাজ হাতে নেওয়া হয়। যা নোড়া চারকুনি এলাকার ওয়াহেদ মোল্লার ঘের হতে ওমর আলীর ঘের পর্যন্ত ১.২ কিলোমিটার। এর ফলে নোড়া চারকুনি এলাকার মৎস্য ঘেরে প্রায় ৪৫ বছর পরে এবছর নতুন ভাবে বোরো ধান চাষ শুরু হয়। খননের এক বছরের মধ্যে স্থানীয় কৃষক সুফল পেতে শুরু করেছে তারা। এতে খুশি হয়ে খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপ-সহকারী কৃষি অফিসার আহম্মদ সাঈদ ও আলাউর রহমানকে সম্মননা ক্রেস্ট প্রদান করে। এছাড়া পাশ্ববর্তী আরো একটি বরোপিট খনন, কৃষি সেচ মেশিন, জমি চাষ দেওয়া নাঙ্গলের দাবি করেন কৃষকরা। এসময় খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি খুব দ্রæত সময়ের মধ্যে বরোপিট খনন কাজের ঘোষনা দেন সংবর্ধনা অনুষ্ঠানে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!