শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে কিশোর কিশোরীদের সচেতনতায় লিডার্স

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৫৯১ বার পড়া হয়েছে

বর্তমান দশকে সাগর পৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে যার অন্যতম ভুক্তভোগী বাংলাদেশের উপকূলের নিরীহ মানুষ ও প্রাণীকূল।

সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়িয়ে দিচ্ছে, বাঁধা গ্রস্ত হচ্ছে কৃষি কাজ, হুমকির মুখে নারী ও শিশু স্বাস্থ্য। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবন-জীবিকা, খাদ্য, পানি এবং আশ্রয়ে অপূরণীয় সংকট তৈরি করেছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে এই সংকট আরও প্রকট। নদী ভাঙ্গন, খরা, সাইক্লোন বাবন্যারমত মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ দরিদ্র পরিবার গুলোকে নিঃস্ব করে দিচ্ছে। পরবর্তী প্রজন্মই জলবায়ু পরিবর্তনে মূল শিকার হতে যাচ্ছে তাই জলবায়ু পরিবর্তন রোধে তরুণদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছে লিডার্স।

প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তরুণদের ভূমিকা বিষয়ে নিয়মিত সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে লিডার্স আয়োজন করে থাকে জলবায়ু সংক্রান্ত আলোচনা সভার যেখানে অংশ নেন স্কুল, কলেজ গামী শিক্ষার্থীরা।

সভায় বিস্তারিত আলোচনা হয় জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তরুণদের ভূমিকা ও করণীয় বিষয়ে। পর্যায় ক্রমিক তিনটি সেশন পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয় একেকটি ব্যাচের আলোচনা।

আলোচনা সভার পূর্ববর্তী এবং পরবর্তী যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক ধারণা নিরুপণ করে তাদেরকে পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্প্রতি সমাপ্ত ব্যাচের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্তিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রধান হিসাব রক্ষক মোঃ রায়হান কবীর, প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার জোদ্দার এবং জ্ঞান ও গবেষণা ব্যবস্থাপক ফারজানা ইসলাম।

মোহন কুমার মন্ডল তার বক্তব্যে জানান, আবহাওয়া ও জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার শিকার আমরা উপকূলের মানুষ। আমরা বড় বড় কলকারখানা করে পরিবেশের দূষণ ঘটাচ্ছি না, আমরা কার্বন দূষণের জন্য প্রধান দায়ী নই তবুও আমরাই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশিক্ষতি গ্রস্ত। এই মুহুর্তে সব চেয়ে প্রয়োজন সচেতন হওয়া, সমস্যা গুলো চিহ্নিত করা এবং একযোগে কাজ করা।আমি আশা করছি আলোচনা সভা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পরিবেশ রক্ষায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। এটাই শেষ নয় বরং পরিবেশ নিয়ে চর্চার এই হোক নবযাত্রা।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে মহসীন ডিগ্রী কলেজের লোকনাথ মন্ডল জানান, আমি উপকূলের বাসিন্দা এবং জলবায়ু পরিবর্তনের শিকার অথচ জলবায়ু বা এর পরিবর্তন বিষয়ে তেমন ধারণা রাখতাম না।

এখন আমি আগের তুলনায় সচেতন। আমি এখন জানি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ঝুঁকি কমাতে আমাদের তরুণদের ভূমিকা।

সার্টিফিকেট ও পুরস্কার প্রদান, সমাপনী বক্তব্য এবং ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!