সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটি এবং জাতীয় পরিবেশপদক প্রাপ্ত বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ আয়োজনে আজ রবিবার (২৮ এপ্রিল’২৪) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সবুজ যুব সংহতি সভায় ‘উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ যুব সংহতি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, তবে শ্যামনগরের মতো উপকূলীয় এলাকা আরো বেশি বিপদে আছে। স্বেচ্ছাসেবী যুব ও জনসংগঠনদের নিয়ে উপকূল অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে পরিবেশবান্ধব নিরাপদ জীবনের যে কাজ বারসিক করছে তা খুবই গুরুত্বপূর্ণ। এসব গবেষণা কাজ আমাদের উন্নয়নকে সহযোগিতা করে। উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় আমাদের সংহতি জোরালো করতে হবে। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহবায়ক মারুফ হোসেন মিলন ও ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। প্রধানঅতিথিকে উক্ত অনুষ্ঠানে ‘সবুজবন্ধু’ উপাধি দেয়া হয়। স্বেচ্ছাসেবী যুব ও সবুজ-সংহতি কমিটির উত্থাপিত অঙ্গীকার ও দাবির সাথে একাত্ম হয়ে প্রধান অতিথি পরিবেশ এবং জলবায়ু সুরক্ষার এসব অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা পালনের অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক এবং বারসিক পরিচালক পাভেল পার্থ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থান করেন সবুজসংহতির যুগ্ম-আহবায়ক পিযুষ বাউলিয়া পিন্টু এবং যুব সংগঠন কমিটির যুগ্ম-আয়বাহক আসাদউল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো: বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, প্রাক্তন ইউপি সদস্য দেলোয়ারা বেগম ও মো. আশরাফ হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবি নারী সংগঠনের শেফালী বিবি, সবুজসংহতির সদস্য শিক্ষক অসীম কুমার মন্ডল, বারসিক প্রতিনিধি রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ইঞ্জি: আলহাজ্জ শেখ আফজালুর রহমান, উপজেলা মৎস্যকর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার পথিক কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রতিনিধি মো: জনিরুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসের প্রতিনিধি মো: নাজিম উদ্দীন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!