শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

শ্যামনগরে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরার ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সদস্যদের জন্য তিনদিন ব্যাপী সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শনিবার সকালে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। লিডার্স-এর প্রধান কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরার নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা।

সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি, উন্নয়নের কার্যকারীতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারমান, মেম্বর ও উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোঠকেও এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে একটি রূপক পাবলিক হেয়ারিং বা গণশুনানীর আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!