মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ২৩ রমজান (৩ এপ্রিল-২৪) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা সুকুমার দাশ বাচ্চু, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষনা সম্পাদক এম এ মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সিনিঃ সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক ফরিদুল কবীর, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার উপজেলা ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা’র সহ সভাপতি, সিনিঃ সাংবাদিক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিবুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি আরাফাত আলী, নির্বাহী সদস্য মোঃ ইমরান আলী, মোঃ আব্দুস সাত্তার, মোঃ জি এম সাগর হোসেন, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, সাংবাদিক গাজী কাইয়ুম, সাংবাদিক তারিকুশ শারাফাত, সাংবাদিক মন্টি, এসকে এশার আলী আব্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা ঈমাম সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর। প্রতি বছরের ন্যায় এবছরেও ২৩ শে রমজানে কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ১৯ সদস্যের সকলেই স্বইচ্ছায় ১৮ রকম আইটিমের ইফতারী পরিবেশন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!