বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জ ব র দ খ ল: ছোট ভাইকে জী ব ন না শে র হু ম কি র অ ভি যো গ ভাই ও ভাতিজার বি রু দ্ধে  সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

নিদ্রাহীন রাতের কাব্য! কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নিদ্রাহীন রাতের কাব্য! কবি তানভীর আহমেদ

গভীর অন্ধকারের নিদারুন নিদ্রাহীন রাত
নিঃশব্দের গভীর হতে তীব্র আর্তনাদ যেন ভেসে!
অস্থির ভাবনাগুলো অবচেতনে হামাগুড়ি দেয়
কল্পনার চাঁদনী আলোতে বুনো ঘুম ভেঙ্গে আসে!!

টিকটিক শব্দে কান্না করে ছন্দময় ঘড়ি
শান্ত সেকেন্ডের কাটা অস্থিরতা ছড়ায়!
জানালার গ্রিলের সাথে অকথ্য গোপন গল্প
নিদ্রাহীন রাতে অন্ধকারের মায়ায় জড়ায়!!

বসন্তের নিদ্রাহীন প্রতিটি রাতে অপমৃত্যু ঘটে
স্মৃতিরা সব খসে পড়ে যেন উল্কাপিণ্ড ক্ষত বিক্ষত!
নিস্তব্ধতার মধ্যে একটি একা আত্মা দীর্ঘশ্বাস ফেলে
আকাশ থেকে বিচ্যুত প্রেমহীন নিদ্রাহীন তারা যত!!

স্বপ্নগুলো ক্ষণস্থায়ী কুয়াশার মতো এড়িয়ে যায়,
নিস্তব্ধতার মধ্যে প্রচন্ড শক্ত করে চেপে ধরে!
অস্থিরতার ক্যানভাসে ভয়ংকর স্বপ্ন মিলিত হয়
না বলা গল্পরা নীরবে ফিসফিস করে মরে!!

চাঁদ সভাপতিত্ব করে প্রতিটি নিদ্রাহীন রাতে
অনুভূতিহীন আত্বাটা সামান্য এক সদস্য মাত্র!
পৃথিবীর ক্যানভাস থেকে স্বপ্নরা উড়ে যায়
আত্বাহীন চেতনাহীন দেহ ঘুড়ে ফেরে সর্বত্র!!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!