সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী

কলারোয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (১১ মার্চ’২৪) সকালে উপজেলা প্রাঙ্গণে বর্নাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম।
পরে উপজেলা কৃষি অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মো: আবরারুর রহমান প্রমুখ। উল্লেখ্য-এবার ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টলে কৃষি ভিত্তিক পণ্য, প্রকল্প, রিলে ফসল চাষ, মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ পদ্ধতি প্রদর্শনী করা হয়েছে।
এই মেলা উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ বলেন-হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তারই সুযোগ্য তনয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে লাগসই কৃষি প্রযুক্তি উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনীর জন্য এই ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!