সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরা চারটি সংসদীয় আসনে তিনটিতে আ’লীগ ও একটিতে জাতীয়পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ৩ টিতে ও জাতীয় পার্টির প্রার্থী একটিতে বেসরকারীভাব নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, সাতক্ষীরা-০১ (তালা+কলারোয়া) আসনের আওয়ামীলীগের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট।

সাতক্ষীরা-০২ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) ঈগল প্রতিকের বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।

সাতক্ষীরা-০৩(আশাশুনি+দেবহাটা+কালিগঞ্জেরএকাংশ) আসনে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোঃ আলিফ হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।

সাতক্ষীরা-০৪ (কালিগঞ্জ+শ্যামনগর) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী এস এম আতাউল হক দোলন ১ লাখ ৪০ হাজার ৪৬ ভোট বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম দলীয় নোঙর প্রতিকের প্রার্থী এইচএম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৯৪৬ ভোট।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!