রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি

পাটকেলঘাটা থেকে সীমানা পিলারসহ আটক-২ 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারী স্কুলের পাশের একটি বাড়ী থেকে বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিমানা পিলার উদ্ধার করেছে। এঘটনায় দু-জনকে আটক করেছে  পুলিশ। 

আটককৃতরা হল নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কৃষ্ণ পদ সমাদ্দার, এস আই লিটন, এস আই আলমসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে একটি সীমানা পিলারসহ আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৫। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণ পদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক ভাবে আসামীরা সীমানা পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছে এবং ৫ কোটি টাকায় বিক্রয়ের চেষ্টা চালাচ্চিল বলে স্বীকার করছে। আসামীদের জেল-হাজতে প্রেরন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!