শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

শ্যামনগরে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

লিডার্সের প্রধান কার্যালয়ে আজ শনিবার সকাল ১১ টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা; মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক, সাতক্ষীরা, আবু সায়েদ মোঃ মনজুর আলাম, ডি. এস. ও প্রকল্প পরিচালক, খুলনা শহরে এডমিনিষ্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মান প্রকল্প, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করছে লিডার্স।

লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে এরকম আরো প্রশিক্ষণের আয়োজন করা হবে যেন অধিকসংখক মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারে”। ৬ দিন ব্যাপী এই প্রশিক্ষণের ১ম দিনে সহায়কের ভূমিকা পালন করেন প্রবীন উন্নয়নকর্মী জনাব রণজিৎ কুমার মন্ডল ও লিডর্সের জ্ঞানব্যবস্থাপনা কর্মকর্তা কৌশিক রায়।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে দরকার তাদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা। এরকম বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণই পারে প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!