সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কালিগঞ্জ প্রেসক্লাবে অধ্যক্ষ তমিজ উদ্দীন আহমেদ স্যারের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাবেক অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদ এর ৯ম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে পালন করা হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৯ আগষ্ট) বেলা ১১ টায় মরহুমের মাজার জিয়ারত (কালিগঞ্জ কলেজের পিছনে সরকারী কবরস্থান), বেলা সাড়ে ১১ টায় অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদের স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু”র সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভ্রুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, বিশেষ আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মাহবুবর রহমান, দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম মমতাজ হোসেন মন্টু, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, সরকারী কালিগঞ্জ পাইলট স্কুলের সিনিঃ শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য ফারক আহমেদ উজ্জ্বল, সিনিঃ সদস্য সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসীন, হাফেজ আব্দুল গফুর প্রমুখ। বক্তাগন বলেন -শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন কালিগঞ্জের বাংলা স্যার খ্যাত সাবেক অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ।

একাধারে তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, এমনিভাবে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বরেণ্য এই ব্যাক্তি। তিনি স্বপ্ন দেখতেন শিক্ষা বিস্তারে ও সমাজ উন্নয়নের। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ। এছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় নিজ পরিবারসহ উপজেলার বিভিন্ন মসজিদে ও এতিমখানায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রমিজ উদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!