সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

কলারোয়ার পল্লীতে বাপ-ছেলের বেদানা চাষের সাফল্য

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে বাপ-ছেলের বেদানা চাষের সাফল্য। নিজ বাড়ীতে সাড়ে ২২শতক জমিতে লাগানো হয়েছে বেদানা, মাল্টা, কমলা, আগুর, আপেল, লিচু, ছবেদা, কাগুজে লেবু, চালতে, ড্রাগন ফল।

উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান ও তার এক মাত্র কলেজ পড়–য়া ছেলে হাফিজুর রায়হান খান বাড়ীতে অবসর টাইমে একটু একটু করে বেদানা সহ বিভিন্ন ফল ফলাদি গাছ রোপন করেন। এখন বর্তমানে বাপ-ছেলে মিলে ফলের চাষ করে লাভবান হয়েছেন। ফলের বাগান সম্পর্কে কলেজ পড়ুয়া ছেলে হাফিজুর রায়হান খান বলেন-তিনি অবসর টাইমে খেলা ধুলা না করে বাড়ীর বাগান দেখা শুনা করেন। সেই সাথে বাড়ীর সামনে একটি মুদি দোকান করেছেন।

তিনি আরো বলেন- গ্রামে এখন আর খেলা ধুলা করার পরিবেশ নেই। এবিষয়ে সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান বলেন, বাড়ীতে পড়ে থাকা ফাকা জমিতে গত ২বছর ধরে বিভিন্ন ধরনের ফলের বাগান করেন। বাপ-ছেলে মিলে এই বাগান দেখা শুনা করি। বাড়ীর চাহিদা মিটিয়ে বেদানা ফল বাজারে বিক্রয় করে গত বছর ভাল লাভ পেয়েছেন। এবছর প্রচুর বেদানা ফল ঝরে যাচ্ছে। সম্পূর্ন নিজেদের উদ্যোগে ও তদকারীতে এই ফলের বাগান করা হয়েছে।

তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস ও সরকারের সাহায্য সহযোগিতা পেলে আরো বড় করে ফলের বাগান করতে পারবেন। তিনি তার বাগান পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!