বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

সাতক্ষীরায় পরিত্যক্ত স্কুল ভবনের ছাদ ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পরিত্যক্ত স্কুল ভবনের ধসে পড়া ছাদে চাপা পড়ে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে শহরের পিএন হাই স্কুঐল এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ আলাউদ্দিন (৩৯)। সে শহরের সুলতানপুর এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তিতে স্কুলের পুরাতন ভবন ভেঙ্গে ফেলার কাজ করছিলঝ তিন শ্রমিক। এ সময় ছাদের একাংশ অংশ ধসে পড়লে ওই শ্রমিক নিচে পড়ে যায়। পরে তার দেহের উপর হুরমুড় করে ছাদের বাকি অংশ ভেঙ্গে পড়ে। এসময় সাথে থাকা দুই শ্রমিকের চিৎকার পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!