শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

রোববার (৪ জুন) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ওয়াল্ট হাঙ্গার হিল্প (ডব্লিউএইচএইচ) এর অর্থায়নে এবং বেসরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক ইমদাদুল হক ইমদাদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। উত্তরণের এডমিন অফিসার রিয়াজ আহমেদ রাজের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, ডব্লিউএইচএইচ’র প্রতিনিধি জিয়াউল হক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, মহিলা কলেজ পরিদর্শক ইয়াহিয়া ইকবালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ২ কোটি ৩০ লক্ষ ১০ হাজার ব্যয় বরাদ্দে প্রকল্পটির মেয়াদ এপ্রিল’২৩ থেকে ডিসেম্বর’২৩ পর্যন্ত।প্রকল্পটি থেকে ৮ টি গভীর নলকুপ, ৮ টি কমিউনিটি টয়লেট, ২৫০০ জন উপকারভোগীকে হাইজিন কিট, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ঋতুকালীন নিরাপদ স্বাস্থ্যবিধি ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে ধারনা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!