সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কালিগঞ্জের খবরটিভি’র প্রকাশক শেখ মহসিন উদ্দিনের পিতার দাফন সম্পন্ন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলার বিশিষ্টজন শেখ মোকছেদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ মে) বিকালে সাড়ে ৫টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাগেছে, শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৫টার টায় ঢাকায় তার ছেলের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়- স্বজন রেখে গেছেন। খবর টিভির প্রকাশক শেখ মহসিন উদ্দিন এ প্রতিনিধিকে জানান, তার পিতা স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। সকলেই আমার পিতার জন্য দোয়া করবেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ইমন, সাংবাদিক শেখ মারুফ হোসেন, সাংবাদিক মুন্সি আরাফাত হোসেন ও অত্র এলাকার আসরের নামাজ পড়তে আসা মুসল্লী বৃন্দ।

পরে বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শেখ মোখছেদ আলী দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে ঈমামতি করেন মৌতলা রওজাতুল বারীর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আজিজুর রহমান , মরহুমের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়ে মোনাজাত শেষ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!