মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কলারোয়ায় আমচাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক এর সার্বিক সহযোগিতায় আম চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বিনিয়োগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, খুলনার সোশ্যাল ইসলামী ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দিন, খুলনা জোনের দ্বিতীয় কর্মকর্তা আহম্মদ আজিম (এসএভিপি), সোশ্যাল ইসলামি ব্যাংক এর সাতক্ষীরা জেলা শাখার এভিপি এ্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আমচাষীবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন-আমারা কলারোয়া উপজেলা আম চাষিদেরকে ৪% সুদে আড়াই লক্ষ টাকা করে লোন দেওয়ার আবেদন করেছিলাম কৃষিমেলার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কোন ব্যাংক কৃষকদের স্বল্প মুনাফায় লোন দিতে এগিয়ে আসেনি একমাত্র সোশ্যাল ইসলামি ব্যাংক ব্যতিত। তিনি আরো বলেন-লোন না পেয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের নিকট অভিযোগ করেছি।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন-বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম বিখ্যাত। তাই এর সুনাম আমাদের ধরে রাখতে হবে। যদিও আমাদের সাতক্ষীরার চিংড়ির বাজার আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমের ক্ষেত্রে যেন কোন ষড়যন্ত্র না হয় সেদিকে চাষী এবং ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন-আমি সোশ্যাল ইসলামি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো এই স্বল্প মুনাফায় ঋনের পরিমান যেন আরো একটু বাড়ানো হয়। আর গ্রাহকদের বলবো আপনারা সময় মতো ঋণ পরিশোধ করে দিবেন যাতে আগামী দিনে লোন পাওয়া  সহজ হয়।

আজ সোশ্যাল ইসলামি ব্যাংক আমচাষীদের মধ্যে স্বল্প মুনাফায় (৪%) বিনিয়োগ বিতরণ করছে। অনুষ্ঠানে ৪৫ জন আমচাষীদের মাঝে বাগানের ক্যাটাগরী ও পর্বের ঋণ পরিশোধের রেকর্ড হিসাবে ১লক্ষ হতে ২লক্ষ টাকা সর্বমোট ৫০লাখ টাকার বিনিয়োগ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সোশ্যাল ইসলামী ব্যাংক এর সাতক্ষীরা জেলা শাখার এভিপি এ্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!