বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস কনফারেন্স উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার (২০ মার্চ) সংবাদ সম্মেলনে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ভাড়াশিমলা চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ সংবাদকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে উল্লেখ করা হয়, ক্ষুধামুক্ত -দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়েছে। উপজেলায় ক শ্রেনীর তালিকাভুক্ত ভুমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমে ৪০ টি গৃহের বরাদ্ধ পাওয়া গেছে। মোট ৩৭১ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ১ ম, ২য় ও ৩য় পর্যায়ে ২২১ জন পরিবারকে জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১১০ টি ঘরের কার্যক্রম চলমান যা পরবর্তীতে সমাপন্ন উপকারভোগীদের হস্তান্তর করা হবে বলে ইউএনও রহিমা সুলতানা বুশরা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!