বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের 

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী করেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলা জলবায়ু  অধিপরামর্শ ফোরাম। উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান, আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিনতী সরকার, সদস্য বনমালী দাস, বিমল কৃষ্ণ মন্ডল, কল্যানী সরকার সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ এবং লিডার্স এর এ্যাডভোকেসি কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম প্রমূখ।

সভাপতি বলেন, “দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর বিরুপ প্রভাব পড়েছে। এখানে বছরে দুই-তিনবার মানুষের ঘর ভাঙ্গে। বিলিন হয় তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন। টিকতে না পেরে মানুষ অন্য স্থানে চলে যাচ্ছে। এজন্য সকল উপজেলাতে একই বাজেট না করে উপকূলীয় উপজেলার জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবী করছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!