বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

বোরোতে ৪১৩৫ কেজি ধানবীজ ও ৪১৭০ কেজি সার বিতরণ করেছে লিডার্স

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

আজ ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং লিভিংওয়াটার্স এর আর্থিক সহযোগিতায় লিডার্স এর সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টারে দুর্যোগপীড়িত ৪১৯ জন কৃষকের মাঝে ৪১৩৫ কেজি ধানবীজ ও ৪১৭০কেজি সার বিতরণ করা হয়েছে।

উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সাতক্ষীরা শ্যামনগরের ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, ১, ২, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সম্পা বিশ্বাস।

জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ পূর্বের চেয়ে বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের উব্দুদ্ধ করতে রোরো মৌসুমে লবণ সহনশীল ব্রি ধান-৬৭ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার ইত্যাদি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও কৃষকদের সহযোগিতা করছে। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহ্বান জানান। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!