শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

তালায় বন্ধকী জমির টাকা ফেরত পেতে অসহায় কৃষকদের সংবাদ সম্মেলন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বন্ধকী জমির ২১ লক্ষ টাকা ফেরত পেতে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেছে।

আজ রবিবার (১ জানুয়ারী) বিকালে  তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষরিত লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সুমন। তিনি বলেন তালার জেঠুয়া গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের ছেলে শাহ কামাল লাঞ্চু চাকুরীর সুবাদে দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করেন। এই দীর্ঘ ২৪ বছর কাল যাবৎ  শাহ কামাল লাঞ্চুর বসত ভিটায় স্ব-পরিবারে বসবাস সহ তাদের সমুদয় জায়গা-জমির তদারকির দায়িত্বে ছিলেন একই এলাকার মৃত শেখ মোবারক আলীর ছেলে এস এম তরিকুজ্জান। সেই থেকে তরিকুজ্জান উক্ত ভিটায় বাড়ী-ঘর নির্মান সহ এলাকার কৃষকদের নিয়ে জমি-জায়গা চাষাাবাদ করে আসছেন। সেই সুবাদে তরিকুজ্জান এলাকার কৃষকদের নিকট লাঞ্চুর জমি-জায়গা বন্ধন রাখতে শুরু করেন। কৃষকরা ডকুমেন্ট চাইলে,বন্ধক গ্রহিতা কৃষদেরকে মোবাইলে কথা বলিয়ে দেওয়া সহ তরিকুজ্জান স্বাক্ষরিত  ষ্টাম্পে চুক্তিপত্রের মাধ্যমে লাঞ্চুর জমি-জায়গা বন্ধন রেখে ২১ লক্ষ টাকা গ্রহন করে তরিকুজ্জামান। সেই থেকে ১৫/২০ বছর যাবৎ এলাকার ২১ জন কৃষক উক্ত জমি বন্ধক হিসাবে চাষাবাদ করে আসছে। কৃষকরা আরও জানান, শাহ কামাল লাঞ্চু বছরে দু-একবার বাড়ীতে আসলে আমরা তাকে সব কিছু জানালে, তিনি তরিকুলের সহিত সমন্বয় করতে বলেন। সম্প্রতি শাহ কামাল লাঞ্চু বাড়ীতে এসে আমাদেরকে টাকা ফেরত না দিয়েই থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। খেটে খাওয়া ভুক্তভোগী কৃষকরা আরও জানান, তরিকুজ্জানকে পলাতক বললেও  লাঞ্চুর বাড়ীতেই তার স্ত্রী- সন্তান এখনও অবস্থান করছে, এটি লাঞ্চুর টাকা না দেওয়ার অপ-কৌশল বলেও উল্লেখ করেন কৃষকরা। এলাকার অসহায় কৃষকদের বন্ধকী জমির টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কৃষকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!