মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি নারী উন্নয়ন সংস্থা “প্রান্তিক নারী কল্যাণ পরিষদের” পক্ষ হতে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেয়া ডিএমসি ক্লাব চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। প্রান্তিক নারী কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষিকা কণিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আয়নাল হোসেন, সমাজসেবক মোঃ নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল হক ডাবলু, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন, সমাজ সেবক শহীদুল ইসলাম বাবু প্রমুখ। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুরাইয়া আফরোজ সুমি তার বক্তব্যে বলেন বৈষয়িক মহামারী করোনার তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ,এমনি এক ক্রান্তি লগ্নে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছে প্রান্তিক নারী কল্যাণ পরিষদ। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অসহায় ছিন্নমূল নারী ও শিশুদের প্রতিষ্ঠিত করা। শিশুশ্রম বন্ধ করা,বিধবা অসহায় মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের স্ব কর্মসংস্থানের ব্যবস্থা করা । আজ আমরা কিছু দরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতে এমন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি এলাকার সুধীজনকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি রহিমা খাতুন। বক্তব্য শেষে ৭০জন অসহায় শীতার্ত মহিলাদের এই প্রতিষ্ঠানের পক্ষ হতে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!