বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আজহার ও সম্পাদক আশু

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বেপক উৎসাহ উদ্দীপনায় ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে – এরশাদ এই স্লোগানকে সামনে রেখে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা পূর্বক জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব এড মুজিবুল হক চুন্নু এমপি। জেলা জাতীয় পার্টির আয়োজন সোমবার (২৭ নভেম্বর ) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি এড মুজিবুল হক চুন্নু এমপি।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য খুলনা বিভাগ অতিঃ মহাসচিব সাঈদুর রহমান টেপা,প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগ অতিঃ মহাসচিব এড রেজাউল ইসলাম ভূঁইয়া,প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব) সাব্বির আহমেদ, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।

সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে শেখ আজহার হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু কে নাম ঘোষণা করা হয়। এছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি হাবিবুর রহমান হবি’র পুত্র মো মশিউর রহমান বাবু শতাধিক দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয় জাতীয় পার্টির মহাসচিব এড মুজিবুল হক চুন্নু এমপির হাতে ফুলের তোড়া দিয়ে পার্টিতে যোগদান করেন।

এসময় অনন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,এস এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক ,জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো আবু তাহের, জেলা ছাত্রসমাজের সভাপতি মো. কায়ছারুজ্জামান হিমেলসহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও ইউনিয়ন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো আনোয়ার জাহিদ তপন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!