বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

ভারতের ত্রিপুরা রাজ্যে সুধীজনদের সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মতবিনিময়

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেট গেষ্ট হাউজে অবস্থানরত সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা চেতনায় একাত্তর বইয়ের শুভেচ্ছা কপি সকলকে উপহার দেন। মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হিসেবে যে সহযোগিতা করেছে তা কখনও ভোলার নয়। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মানুষের অনেক অবদান রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশের আইজিপি শ্রী সৌমিত্র ধর, জেলা পুলিশের এসপি  কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!