বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ছাপিয়ে সাবেক এমপি হাবিবের মুক্তির দাবি

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নানা ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হলেও তৃণমূলের নেতাকর্মীরা সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবীতে সরব ছিলেন।

সমাবেশে স্থলে হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড দেখো যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তালা উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (২৯ আগস্ট) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রউফ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী এ্যাড.সাহানারা পারভীন বকুল। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তারিকুল হাসানসহ জেলা, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে আগত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা খালিদ আহমেদ বলেন, তালা-কলারোয়র গণমানুষের নেতা হাবিবুল ইসলাম হাবিবের রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। এজন্য ডাহা মিথ্যা একটা মামলা দিয়ে তাকে জেলে রেখেছে সরকার। আমরা হাবিবের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে এই ফ্যাসীবাদী সরকার জেলে ভরে রেখেছে। আমরা আমদের নেতার মুক্তি চাই। উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জিল্লুর রহমান বলেন, জোর করে জেলে ভরে রেখে হাবিবের জনপ্রিয়তাকে ঠেকিয়ে রাখা যাবে না। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীদের সকলের একটায় দাবি হাবিবের মুক্তি চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!