রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ

পাটকেলঘাটায় ১ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে তাদের আটক করে।

আটককৃত দুই যুবক হল, কলারাওা উপজেলার কুমারনাল শেখপাড়া গ্রামের করিম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (১৯) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাসেল হোসেন (১৬)।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইশতেয়াক আহমেদ জানান, তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রামের পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন নিউ কপোতাক্ষ হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত দুই যুবককে আটকের পর তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১’শ টাকা, চারটি সিম কার্ড ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।

আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে শনিবার মাদক আইন মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে বলে এই র‍্যাব কর্মকর্তা আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!