বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটা বাজার বণিক সমিতির সভা অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার বণিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত্র ৯টায় বণিক সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ব্যবসায়ীরা বাজারের সার্বিক বিষয় তুলে ধরে আলোচনা করেন। রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি দোকানের সামনে আলো জ্বালানো নিশ্চিত করা, দীর্ঘদিন অফিস সহকারী না থাকায় নতুন অফিস সহকারী নিয়োগ করা, অনাদায়ী অর্থ আদায়ে উদ্যোগ ও প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেওয়াসহ বাজার ও ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যবসায়ীদের বক্তব্য, বাজারের সমস্যা ও সম্ভাবনার বিষয় বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন লিপিবদ্ধ করেন এবং আলোচনা সভা শেষে বাজার বণিক সমিতির উপদেষ্টা ও আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এবং বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক জি এম মুজিবুর রহমান সভার সার্বিক বিষয়ে সমাধানের পরামর্শ প্রদান করেন। এসময় বণিক সমিতির উপদেষ্টা ব্যবসায়ী প্রদ্বীপ সাধু, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, সহ সভাপতি ইদ্রিস আলী, আবু সাইদ, বাপ্পি দেবনাথ, অর্থ সম্পাদক অজয় পাইন, ব্যবসায়ী মিজানুর রহমান, প্রহ্লাদ বিশ্বাস, শেখ আহসান হাবিব, মিলন হোসেন, অফিস সহাকারী বিনয় মিত্র, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শেখ বাদশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!