মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার রাজেশ কুমার রায়নাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮২২ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের ভারতীয় সহকারি হাইকমিশনার বাংলাদেশ থেকে দিল্লীতে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে ভারতীয় সহকারি হাইকমিশনারকে ক্রেস্ট ও জাতীয় স্মৃতি সৌধ উপহার দেন এবং বীরমুক্তিযোদ্ধা এমপি রবি তার পক্ষ থেকে সফলতা কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান। বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষ থেকে মহান স্বাধীনতার স্মৃতি সম্বলিত দূলর্ভ শুভেচ্ছা উপহার পেয়ে খুবই খুশি হয়ে ধন্যবাদ জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার রায়না বলেন, সাহসীদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মত এত বেশি আতিথিয়তা পরায়ন দেশ পৃথিবীতে আর একটিও নেই। আমি বাংলাদেশকে ও বাংলাদেশের মানুষদের কখনও ভুলবোনা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার এর সহধর্মিনী নন্দিতা পাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!