সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

শ্যামনগরে লিডার্স এর উদ্যোগে সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭১০ বার পড়া হয়েছে

বুধবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স প্রধান কার্যালয়ে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নে জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এর আয়োজনে মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্বর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ১, ২ ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ইউপি সদস্য হরিদাস হালদার, দেবাশীষ গায়েন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

সংবর্ধনা শেষে মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২৫৪ পরিবারে ৬ ধরণের (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ ইউনিয়ন সহ লিডার্স এ মৌসুমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ২০০ পরিবার, ঈশ্বরীপুর ইউনিয়নে ৫০ পরিবার, কাশিমাড়ি ইউনিয়নে ৩৫ পরিবার, আশাশুনি উপজেলার ২টি ইউনিয়নে (আশাশুনি সদর ও শোভনালী) ২৬৪ পরিবার এবং কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৩৯৮ পরিবারে একই ধরণের বীজ বিতরণ করেছে।

অনুষ্টানে সম্বর্ধিত অতিথি বলেন, “লিডার্স বাংলাদেশে জলবায়ু সংকট নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলে। এই সংস্থা নিয়ে আমি গর্ববোধ করি। জলবায়ু পরির্তনের সংকট কাটিয়ে উঠতে আমি লিডার্স এর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই। লিডার্স এর মাধ্যমে কৃষকদের আরও অর্জন প্রত্যাশা করছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!