মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পারভেজ গুরুতর আহত (ভিডিও সহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৮৮১ বার পড়া হয়েছে

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাতক্ষীরার কালিগঞ্জ সদর প্রতিনিধি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন (৩০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

 

তিনি শনিবার (০৮/০১/২০২২) সকাল সাড়ে ১০ টায় বাড়ি থেকে মটর সাইকেল যোগে কালিগঞ্জের উদ্দ্যেশে রওনা হয়ে পাওখালীর তুলার মিল সংলগ্নে পৌছালেই বিপরিত দিকথেকে আসা ইঞ্জিনভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে। এঘটনায় তার ডান হাত ভেঙ্গে যায়, এছাড়াও ক্যাপ্টেনের মাথা, ডান পা গুরুতর যখম হয়েছে। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের চৌকস দল তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন। এসময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান ও হাসপাতালের আরএমও ডাঃ মোঃ গোলাম মোস্তফা তাকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্যে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে সহকর্মী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার সংবাদে দ্রুত হাসপাতালে পৌছান কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, হাবিবুল্লাহ, শেখ শাওন আহম্মেদ শোহাগ ও শিমুল হোসেন। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!