বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী ও পথচারি সুভাষ হালদার নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিক পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এদূর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩৫) ও একই উপজেলার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী হালদারের ছেলে সুবাস হালদার (৭০)।

পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা জানান, দুপুরে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়ক ইঞ্জিনভ্যানের সাথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এত গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এর আগে বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সুবাস হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!