শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

শ্যামনগরে রাস্তা সংস্কার করলেন স্বেচ্ছাসেবীরা

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ি ইউনিয়নের চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার করেছে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবীরা।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় কাশিমাড়ি ইউনিয়নের খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু জায়গায় সংস্কার করে তারা।

রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম অংশ নেন শরুব ইয়ুথ টিম এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন, সদস্য মামুন হোসেন, ইমদাদুল হক মিলন, নাইম ইসলাম, সাফায়েত ইসলাম, ইমরান হোসেনসহ প্রমূখ।

রাস্তা সংস্কার প্রসঙ্গে শরুব-এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন বলেন, বর্ষার মৌষুম ধরে খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু অংশের ইট উঠে খাদে পরিণত হয়। সেখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তাটি  সংস্কার করেনি। তাই আমরা শরুব এর স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে রাস্তাটি সংস্কার করেছি।


শরুব-এর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম বলেন, শ্যামনগর উপজেলায় আমাদের শরুব-এর ১২টি টিম রয়েছে। আমরা সবসময় জনকল্যানমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওই রাস্তাটি সংস্কার করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!