মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কলারোয়ার অবহেলিত গ্রামে এমপি লুৎফুল্লাহ এর সু-দৃষ্টিতে উন্নয়নের ছোঁয়া

✍️শাহিদুর রহমান ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ১ নং জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি অবহেলিত গ্রাম চক জয়নগর (নওয়াপাড়া) ।এই অবহেলিত গ্রামে এমপি মুস্তফা লুৎফুল্লাহ এর সু-দৃষ্টিতে আলোর দিশা ফিরে পেয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে উন্নয়নের ছোঁয়া পেয়েছে মসজিদ ও রাস্তাঘাট।

চক জয়নগর (নওয়াপাড়া) গ্রামের মসজিদ ও রাস্তার উন্নয়নে এক লাখ পঞ্চাশ হাজার টাকার অনুদান দিয়েছেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ।

চক জয়নগর (নওয়াপাড়া) গ্রামের মসজিদ উন্নয়নে মসজিদ কমিটির সভাপতি মো: মাহফুজার রহমান ও সেক্রেটারি মাষ্টার মিজানুর রহমান এর প্রেচেষ্টায় এমপি মুস্তফা লুৎফুল্লাহ এর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান পান।সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে মসজিদে এক লক্ষ টাকার কাজ সম্পন্ন হয়েছে।বর্তমানে এখনও মসজিদের উন্নয়নের কাজ চলমান রয়েছে।

এদিকে, চক জয়নগর (নওয়াপাড়া) গ্রামের রাস্তার উন্নয়নে ওয়ার্কাস পার্টির ইউনিয়ন সভাপতি পুর্নেন্দু কুমার ঘোষ ও সেক্রেটারি সুব্রত কুমার দাশসহ কমিটির সকল সদস্যবৃন্দের প্রচেষ্টায় এমপি মুস্তফা লুৎফুল্লাহ এর কাছ থেকে এক লক্ষ টাকা অনুদান পান।

রাস্তার উন্নয়নে ওয়ার্কিং কমিটির সভাপতি পুর্নেন্দু কুমার ঘোষ ও সেক্রেটারি মো: মাহফুজার রহমান এর প্রচেষ্টায় বর্তমানে রাস্তার কাজ চলমান রয়েছে।

মো: মাহফুজার রহমান জানান, এমপি মুস্তফা লুৎফুল্লাহ এর সু-দৃষ্টিতে এই অবহেলিত গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে।আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।গত শুক্রবার আমরা মসজিদে এমপি মুস্তফা লুৎফুল্লাহ এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করেছি।

পুর্নেন্দু কুমার ঘোষ জানান, এমপি মুস্তফা লুৎফুল্লাহ এর কাছে আমারা চির কৃতজ্ঞ।তার প্রচেষ্টায় এলাকাবাসি আলোর দিশা ফিরে পেয়েছে।তার কাছে আমার অনুরোধ এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।

চক জয়নগর (নওয়াপাড়া) গ্রামবাসি এমপি মুস্তফা লুৎফুল্লাহ এর সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন। গ্রামবাসির সকলের প্রানের দাবি এভাবে যেন গ্রামে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!