মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

সাতক্ষীরা বাসীর জন্য মাস্ক ও পালস অক্সিমিটার দিলেন পুলিশের উপ-কমিশনার শ্যামল মুখার্জী

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

করোনার দুর্যোগময় পরিস্থিতিতে জেলা বাসীর জন্য ১২৫০০টি সার্জিক্যাল মাস্ক ও ৩০টি পালস অক্সিমিটার দিলেন সাতক্ষীরার কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) এর উপ-কমিশনার শ্যামল মুখার্জি।

সাতক্ষীরার অধিবাসী চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংগঠন “ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরা” -এর আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত ঘোষের কাছে জনসাধারণের মাঝে বিতরণের জন্য এসব সামগ্রী প্রদান করেছে।

করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ডিএমপির উপকমিশনার শ্যামল মুখার্জি বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে যার অবস্থান থেকে করোনা মোকাবেলায় সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় যার যার অবস্থান থেকে সামর্থ্য মতো এগিয়ে এলেই সমন্বিতভাবে করোনা মোকাবেলা সম্ভব হবে।

ডাক্তার সুব্রত ঘোষ বলেন,পুলিশের উপ-কমিশনার শ্যামল মুখার্জীর পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন স্থানে আপামর জনসাধারণের মাঝে বিতরনের জন্য ১২৫০০টি সার্জিক্যাল মাস্ক ও ৩০টি পালস অক্সিমিটার হস্তান্তর করেছেন। সেগুলো ইতিমধ্যে জনসাধারণের মাঝে বিতরণ করা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ কর্মকর্তা শ্যামল মুখার্জি মতো দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কৃতি সন্তানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে আমরা সমন্বিতভাবে করোনার বিরুদ্ধে জয়ী হব। সাতক্ষীরাবাসীকে তথা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারব। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি এবং করোনামুক্ত বাংলাদেশ বিনির্মানে নিজেকে নিয়োজিত করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!