মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নারীসহ আহত-৩, গ্রেপ্তার-২

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৯২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা শহরের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।

এ সময় ডাকাতদের আঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা শহরে বঙ্গবন্ধু কলেজ মসজিদ রোড এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী পাভেল খান জানান, রাতে তার বাবা ব্যবসায়ী মো.আজগর আলী খান বাসার বাইরে যান। সেই সুযোগে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পাভেলের মা ও নানুকে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় পাভেল ঘরে ঢুকলে ডাকাত দল তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে পালানোর চেষ্টা করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসে এবং ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা দৌড়ে পালানোর সময় সায়ন ও ইমন নামে দুই ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসী।

পরে ওই দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।‌ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ব্যাগে ভরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। গণমাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, এটি প্রকৃত অর্থেই ডাকাতি, নাকি অন্যকিছু? তা খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতির এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!