সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কালিগঞ্জের সাংবাদিক মঈনুল হাসান বাচ্চু’র আজ ৯ম মৃত্যুবার্ষিকী

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জের প্রতিথযশা সাংবাদিক এস. এম. মঈনুল হাসান বাচ্চু’র আজ (১৩ মে) বৃহস্পতিবার ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে পরিবার তথা প্রেসক্লাব বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ রির্পোটার্স ক্লাবের সাবেক সহ সভাপতি প্রথিতযশা সাংবাদিক এস, এম, মঈনুল হাসান বাচ্চু ২০১২ সালের এই দিনে (১৩ মে) কিডনি ও ডায়াবেটিস সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, শান্ত, সদালাপী, অন্যায়ের প্রতিবাদকারী ও একজন ভাল মনের মানুষ। সমগ্র উপজেলাব্যাপী তার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গণে ছিলো তার অবাধ পদচারণা। কালিগঞ্জ শিল্পকলা একাডেমি’র সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সর্বোচ্চ ভোটে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিলো তার। জনপ্রিয় এই কলম যোদ্ধার মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দ ও কালিগঞ্জ প্রেসক্লাবের তার সহযোদ্ধা সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!