বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব তালায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

আশাশুনির খাজরা ইউনিয়ন আ’লীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা অসম্পূর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন ছাড়াই খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়।

খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, এবিএম মোস্তাকিমকে সভাপতি ও শম্ভুজিৎ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ১৪ সদস্যের আংশিক আশাশুনি উপাজেলা কমিটি নির্ধারিত তিন মাস পার করে পরবর্তী ১৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠণ করতে পারেনি। অথচ সভাপতি ও সাধারণ সম্পাদক খুলনা থেকে ভাড়া করে নিয়ে আসা বিএনপি কর্মী আসাদুল ইসলামের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে কোন প্রকার সম্মেলন ছাড়াই তাকে সভাপতি করে গোপনে পকেট কমিটি দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় সাংবাদিকদের কাছে কমিটির বিষয়টি এড়িয়ে যান সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল। সভাপতি কোন সদুত্তর দিতেও পারেননি।

সংবাদ সস্মেলনে মিলন মণ্ডল বলেন, অগঠতান্ত্রিক পকেট কমিটি বাতিলের জন্য তিনি গত ২৪ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। এরপরও যাতে ওই কমিটি বাতিল হয় ও অগণতান্ত্রিক কমিটি দিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হয় সেজন্য সংবাদ সস্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!