বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বার্ষিক আনন্দ ভ্রমন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও বার্ষিক আনন্দ ভ্রমন-২০২১ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) ২টি বাসযোগে বিকালে মোজাফফর গার্ডেন ও সন্ধ্যা হতে রাত সাড়ে ১২ টা পর্যন্ত তুফান কনভেনশন সেন্টার এন্ড লেকভিউতে আমন্ত্রিত গুনী শিল্পীদের অংশগ্রহনে কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, গুনী ব্যক্তিদের সংবর্ধনা, পুরস্কার প্রদান, ডিনার এবং সবশেষ লাকী কূপন ড্র’য়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়েছে।

প্রতিবছরের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে এবারও মনোমুগ্ধকর পরিবেশে সকল কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পরিবেশে সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গনমাধ্যম কর্মীদের সাথে মিলনমেলা অনুষ্ঠানে অংশগ্রহন করেণ সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, ইউএনও পত্নী সামিরা পারভীন, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজুল আহমেদ বাপী, লেকভিউ এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল্যাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিছ ময়না, কমিউনিটি পুলিশিং কমিটির কালিগঞ্জ থানার সাবেক সভাপতি ও বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হোসেন মন্টু, স্বাগতিক কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও বার্ষিক আনন্দ ভ্রমন উদযাপন কমিটির আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির অন্যান্য কর্মকর্তা, সুধীবৃন্দ । আমন্ত্রিত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আফ্ফান রোজ বাবু, চৈতালী মুখার্জি, মিম-জিম, সুতপা, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর প্রমূখ। বাদ্যযন্ত্রে নেতৃত্ব দেন দীপক কুমার সরকার। স্বাস্থ্যবিধি মেনে নবীন প্রবীন সংবাদকর্মীর অংশগ্রহনে বার্ষিক আনন্দ ভ্রমনটি সকলের মনোমুগ্ধকর হয়ে উঠে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!