মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

গনমাধ্যমে সংবাদ প্রকাশের জের ৩মাসের এতিম শিশুটির পাশে মাহমুদুল আলম বিবিসি

মোঃ: আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

গনমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নে দুধের বদলে ময়দা- মিশ্রী মেশানো পানি খেয়ে বেঁচে থাকা ৩মাসের সেই এতিম শিশু আবু হুরাইরা জিমের পাশে দাঁড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাত শ্রমিক লীগের সভাপতি, আওয়ামী মটর শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিবিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল আলম বিবিসি।

শনিবার সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে “দুধের বদলে ময়দা- মিশ্রী মেশানো পানি খায় ৩মাসের এতিম শিশু” শীর্ষক শিরোনামে সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে। ওই সময় সংযুক্ত আরব আমিরাত শ্রমিকলীগের সভাপতি মাহমুদুল আলম বিবিসি তার ব্যবহৃত অফিসিয়ালি ফেসবুক আইডি থেকে পোষ্ট ও কমেন্ট করে জানান এতিম শিশুটির পাশে থাকবেন তিনি।

এরই সূত্রে ধরে রবিবার দুপুরে সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা)’র মাধ্যমে শিশুটির পরিবারের কাছে শিশুটির জন্য ১০ প্যাকেট গুড়া দুধ ও শীতবস্ত্র তুলে দিয়েছেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা) বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে মাহমুদুল আলম বিবিসি শিশুটিকে সাহায্য করেছেন। এরই অংশ হিসেবে তিনি আমার মাধ্যমে শিশু আবু হুরাইরা জিমের জন্য ১০ প্যাকেট দুধ ও শীতবস্ত্র দিয়েছেন।

এবিষয়ে সংযুক্ত আরব আমিরাত শ্রমিকলীগের সভাপতি ও বিবিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল আলম বিবিসি বলেন, ‘সংবাদটি দেখার সাথে সাথে আমি তাৎক্ষণিক ভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে শিশুটিকে সহযোগীতার কথা জানাই। প্রথম পর্যায়ে শিশুটির জন্য ১০ প্যাকেট দুধ ও শীতবস্ত্র দিয়েছি। পর্যায়ক্রমে প্রতিমাসে শিশুটিকে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ১০প্যাকেট দুধসহ প্রয়োজনীয় সামগ্রী দিবো। এসময় তিনি শিশুটিসহ শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!